অজ্ঞান পার্টির খপ্পরে দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গতকাল সোমবার সারোয়ার জাহান (৪৫) ও মো. আকাইদ (১৬) নামে দুজন অসুস্থ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে সারোয়ার জাহানের স্ত্রী স্বপ্না আক্তার বলেন, বেলা দুইটার দিকে তাঁর ছোট ভাই আকাইদকে নিয়ে সারোয়ার বিমানবন্দর থেকে মিরপুরগামী একটি বাসে ওঠেন। এর কিছুক্ষণ পর তাঁরা জ্ঞান হারান। পরে বাসের যাত্রীরা সারোয়ারের সঙ্গে থাকা একটি মুঠোফোন দিয়ে স্বপ্নার সঙ্গে যোগাযোগ করেন। পরে অজ্ঞান অবস্থায় পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে কীভাবে তাঁরা অজ্ঞান হলেন, এ সম্পর্কে তিনি কিছু জানেন না। স্বপ্নার দাবি, সারোয়ারের সঙ্গে ৮০ হাজার টাকা ছিল। অজ্ঞান পার্টির লোকজন এই টাকা নিয়ে গেছে।