অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল মঙ্গলবার মো. মাসুদ রানা নামের এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেড় লাখ টাকা খুইয়েছেন। তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাসুদ রানার ভাই মোরশেদ আলম বলেন, গুলিস্তানের রমনা রেলওয়ে মার্কেটে মাসুদের দোকান আছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার সারুলিয়ার বাসা থেকে দেড় লাখ টাকা নিয়ে তিনি গুলিস্তানে যাওয়ার জন্য মিনিবাসে ওঠেন। পরে দুপুর ১২টার দিকে পরিচিত কয়েকজন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের রাস্তা থেকে তাঁকে অচেতন অবস্থায় তাঁর দোকানে নিয়ে যান। এদিকে গতকাল বেলা পৌনে একটার দিকে পল্লবীর কালশী সড়ক থেকে অজ্ঞান পার্টির কবলে পড়া আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।