অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
নিহতের নাম দেবাশীষ কুমার সরদার (৪৫)। তিনি সদর উপজেলার রামেরডাঙ্গার বাসিন্দা।
নিহতের বাবা কৃষক কার্তিক সরদার জানান, দেবাশীষ কুমার চালের আড়তদারি ব্যবসা করতেন। শুক্রবার সকালে তিনি বাকিতে চাল নেওয়া কয়েকজনের খুচরা ব্যবসায়ীর কাছ থেকে টাকা আনতে কালীগঞ্জের কয়েকটি মোকামে যান। সেখান থেকে দুপুরে ৪৮ হাজার টাকা নিয়ে যাত্রীবাহী বাসে চড়ে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তাঁর কাছে থাকা টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে বাসটি পারুলিয়া এলাকায় পৌঁছালে যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে দেবাশীষকে উদ্ধার করে স্থানীয় সখীপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।