অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী এলাকায় গতকাল রোববার বিকেলে রাকিবুজ্জামান (৩০) নামের এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাকিবুজ্জামান নারায়ণগঞ্জ মডেল থানার কনস্টেবল বলে জানা গেছে। গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রাকিবুজ্জামান মহাখালী বাসস্ট্যান্ডে যান। বাসে ওঠার আগে তিনি একটি দোকান থেকে জুস কিনে খান। জুস খাওয়ার পরই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই হৃদয় পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক|