অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার প্রদীপ কুমার রায় (৪০) নামে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁকে অচেতন অবস্থায় বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই প্রদীপকে হাসপাতালে আনা তাঁর এক স্বজন প্রথম আলোকে বলেন, প্রদীপ নরসিংদী সদর থানায় কর্মরত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে সকালে প্রদীপ নরসিংদী থেকে বাসে করে ঢাকায় রওনা দেন। বিকেল চারটার দিকে মহাখালী বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তি তাঁকে মুঠোফোনে প্রদীপ অসুস্থ বলে জানান। পরে তিনি প্রদীপকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। তিনি ঢাকায় থাকেন। ওই স্বজন বলেন, রওনা হওয়ার সময় প্রদীপ তাঁকে বলেছিলেন, ২০ হাজার টাকা নিয়ে তিনি ঢাকা আসছেন। প্রদীপকে উদ্ধারের সময় তাঁর কাছে কোনো টাকা পাওয়া যায়নি। তাঁকে অজ্ঞান করে দুর্বৃত্তরা টাকা নিয়ে গেছে। নিজস্ব প্রতিবেদক