প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার বাংলাবাজার উপশহরের বালিয়া গ্রামের একটি বাড়ি থেকে গত শুক্রবার রাতে অজ্ঞান পার্টির এক সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। বাড়ির মালিক এমদাদ হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে তাঁর স্ত্রী সুলতানা রাজিয়া (৫২), ছেলে ইব্রাহিম খলিল (৩৫) ও নাতি ইফাদুল হক (৩) খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। এতে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি ওত পেতে থাকেন। রাতে অজ্ঞান পার্টির পাঁচ সদস্য চুরি করতে ঘরে ঢুকলে তিনি আবদুর রহমান নামের একজনকে ধরে ফেলেন। বাকি চারজন পালিয়ে যায়।