অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির সন্দেহভাজন ১৭ সদস্যকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, গতকাল বুধবার রাতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ওই ১৭ ব্যক্তিকে আটক করে করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা অজ্ঞান পার্টির সদস্য।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আটক ব্যক্তিদের নাম-পরিচয়ও জানায়নি পুলিশ।