অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক ১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির সন্দেহভাজন ১৯ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
ওই খুদেবার্তায় দাবি করা হয়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অজ্ঞান পার্টির তিন হোতা রয়েছে। উদ্ধার করা হয়েছে অজ্ঞান করার বিপুল উপকরণ।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানোর কথা বলা হয়েছে।