অজ্ঞান পার্টির সন্দেহভাজন আট সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির সন্দেহভাজন আট সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ওই খুদে বার্তায় জানানো হয়নি।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।