অজ্ঞান পার্টির ১২ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে গত বুধবার রাতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের কাছ থেকে পাঁচটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা ও চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।

ডিবি বলেছে, গ্রেপ্তারকৃতরা হলেন মজিবর, তাহের, জাহাঙ্গীর, নয়ন, মোসলেম, শাহ আলম, ঈমান আলী, মো. রহিম, আলাউদ্দিন, মো. নাসির, বাহাদুর হাওলাদার ও আমিনুল ইসলাম।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. মনিরুল ইসলাম মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তার করা অজ্ঞান পার্টির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের চক্রের সদস্য সম্পর্কে ও কতগুলো সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে তা বের করা হবে।’