প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী, ধানমন্ডি ও মিরপুরের রূপনগর থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞান ও মলম পার্টির ১৩ জন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ১৩ জন হলেন আলী হোসেন, সাজ্জাদ হোসেন, মনু মিয়া, ওমর ফারুক, আমির হোসেন, রনি, সোহেল, বাদল মিয়া, সেলিম, লিটন মিয়া, বাবু, কালাম ও আকবর। তাঁদের কাছ থেকে মলম, মরিচের গুঁড়া, চেতনানাশক ওষুধ, স্প্রে উদ্ধার করা হয়। তাদের আটকের বিষয়ে গতকাল মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ব্রিফি করেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, অজ্ঞান ও মলম পার্টির এসব সদস্য কোরবানির ঈদ সামনে রেখে সক্রিয় ওয়ে ওঠে।