প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গত দুই দিনে চালক ও সহকারীকে আহত করে চালবোঝাই ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ট্রাকচালক জাহিদুল ইসলাম (২৫), তাঁর সহকারী আবদুল হালিম (৩৫) এবং অটোরিকশাচালক মো. মিন্টুকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে লালমাটিয়া এতিমখানা মাঠের পাশ থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত মিন্টুকে মারধর করে তাঁর কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার রাতে ৮-১০ জন দুর্বৃত্ত মৎস্য ভবনের মোড়ে কাভার্ড ভ্যান দিয়ে চালবোঝাই একটি ট্রাকের গতিরোধ করে। একপর্যায়ে তারা ট্রাকের চালক জাহিদুল ও তাঁর সহকারীকে পিটিয়ে চালবোঝাই ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক