অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া থানার পেছনে বারইপাড়া এলাকায় গত শনিবার রাতে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার কাশেম আলীর ছেলে ঝন্টু (২৫) যাত্রী নিয়ে নাটোর থেকে বাগাতিপাড়ায় আসছিলেন। পথে সাত-আটজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা থামিয়ে তাতে হেরোইন আছে বলে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর তারা চালক ঝন্টুকে মারপিট করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে ঝন্টু থানায় মামলা করেছেন।