অটোরিকশা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখে মলম লাগিয়ে ও চেতনানাশক ওষুধ খাইয়ে পাবনার ঈশ্বরদীতে এক চালকের কাছ থেকে অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১১টার দিকে চরমিরকামারি গ্রামে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছিনতাইকারীরর মা শামসুন্নাহার বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চার-পাঁচজন যাত্রীবেশে অটোরিকশাটি ভাড়া নেয়। ছিনতাইকারীরা চালক রাজু মিয়ার সঙ্গে ভাব জমিয়ে কোমল পানীয় খেতে দেয়। ওই পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশানো ছিল। রাজু সংজ্ঞা হারিয়ে ফেললে ছিনতাইকারীরা অটোরিকশাটি চালিয়ে শামসুন্নাহারের বাড়িতে এনে তাঁর (রাজু) চোখে মলম লাগিয়ে গ্রামের একটি বাগানে অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে যায়।