অটোরিকশার চালককে হাত-পা বেঁধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় চালককে হাত-পা বেঁধে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম জিয়াউর রহমান (৩৫)। তিনি রাজশাহীর কেশরহাট পৌরসভা এলাকার লুৎফর রহমানের ছেলে। গতকাল রোববার সকালে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি দাখিল মাদ্রাসার অদূরে বুড়ির বিলের একটি পটোলখেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী শিল্পী বিবি বলেন, শনিবার সন্ধ্যায় সিএনজি চালানোর কথা বলে জিয়াউর রহমান বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু মুঠোফোন না থাকায় তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। অটোরিকশার মালিক রুহুল আমিন বলেন, রাজশাহী শহর থেকে একজন নারী রোগীসহ দুজন যাত্রী নিয়ে বাগমারার দামনাশ বাজারের উদ্দেশে জিয়াউর রওনা দেন। সেখানে যাত্রীদের নামিয়ে বগুড়ায় সিএনজি গ্যাস ওঠানোর কথা ছিল তাঁর।