অটোরিকশায় আগুন চালককে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী বজরা ইউনিয়নের হাসানপুর এলাকায় পূর্ববিরোধের জের ধরে তোফায়েল আহম্মদ নামের এক ব্যক্তির একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে একদল যুবক।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ওই যুবকেরা পালিয়ে যান। পরে পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গেছেন। কিন্তু অগ্নিসংযোগকারী কাউকে পাননি। পুড়ে যাওয়া অটোরিকশার চালককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।