অটোচালকদের হামলা, তিন পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সিএনজিচালিত একটি অটোরিকশা থামানো নিয়ে পুলিশের ওপর অটোরিকশাচালকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একজন উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মৌলভীবাজার-শমশেরনগর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় পুলিশ ইউসুফ মিয়া নামের একজন অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে।
আহত তিনজন হলেন মৌলভীবাজার সদর থানার উপপরিদর্শক মহসিন ভূঁইয়া, কনস্টেবল সাদেক মিয়া ও নিজাম উদ্দিন।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মৌলভীবাজার-শমশেরনগর সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো নিয়ে অটোরিকশাচালক ও পুলিশের মধ্যে বাদানুবাদ হয়। পরে রাত পৌনে আটটার দিকে মৌলভীবাজার-শমশেরনগর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় ১০ থেকে ১৫ জন অটোরিকশাচালকের একটি দল টহলরত পুলিশের ওপর হামলা করে। খবর পেয়ে আরও পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।