প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত বৃহস্পতিবার সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অটোরিকশাচালক আলাল মিয়া জানান, ওই দিন রাত আটটার দিকে উপজেলার পাড়াতলী সেতুর সামনে সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়ি তাঁর গতিরোধ করে। এ সময় কয়েকজন তাঁকে পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র আছে কিনা জানতে চায়। তিনি কাগজপত্র বের করার সময় তারা হাত-পা ও চোখ-মুখ বেঁধে তাঁকে গাড়িতে তুলে ফরদাবাদ কবরস্থানের পাশে ফেলে যায়। থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদার জানান, অটোরিকশা ছিনতাইয়ের কথা শুনে রাতেই কয়েকটি স্থানে তল্লাশি করা হয়। কিন্তু অটোরিকশাটি উদ্ধার করা যায়নি।