অটোরিকশা ছিনতাইচেষ্টা শ্রমিক লীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেরপুর অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে (৩৫) গতকাল বৃহস্পতিবার আটক করেছে পুলিশ।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে উপজেলা হাসপাতাল সড়ক এলাকা থেকে আটক করে। তাঁর বাড়ি শেরপুর পৌরশহরের নয়াপাড়া এলাকায়। তিনি শেরপুর উপজেলা শ্রমিক লীগের সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক।
শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
শেরপুর উপজেলার মহিপুর বালাপাড়া গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক আবদুল মোমিন বলেন, রফিকুল ইসলাম ও তাঁর সহযোগী আবদুল আলীম গত রোববার তাঁর অটোরিকশাটি ভাড়া করে নিয়ে ভবানীপুর বাজারে যান। ফেরার পথে ভবানীপুর সড়কের আলমপুর এলাকায় তাঁরা দুজন তাঁর গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা চালান। তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন ও চিৎকার দেন। এ সময় রফিকুল ইসলাম দ্রুত তাঁর গাড়িটি চালিয়ে নিয়ে চলে যান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা দুজন ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে গাড়িটি ফেলে পালিয়ে যান।