অটোরিকশা সরাতে গিয়ে দুই ট্রাফিক পুলিশ হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা সরাতে গিয়ে ট্রাফিক পুলিশের কনস্টেবল আশরাফুল ইসলাম ও রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
খিলগাঁও থানার এসআই আবু জাফর হাওলাদার বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে মেরাদিয়া এলাকায় ব্যটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড সরাতে যান ট্রাফিক সদস্যরা। এ নিয়ে অটোরিকশার চালকদের সঙ্গে ট্রাফিক কনস্টেবল আশরাফুল ও রফিকুলের বাগ্বিতণ্ডা হয়। পরে চালক ও তাঁর সঙ্গীরা সমঝোতা করে একটি অটোরিকশা ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু পুলিশ অটোরিকশা ছেড়ে দিতে রাজি না হওয়ায় তাঁরা পুলিশের দুই সদস্যকে কিছুটা দূরে ডেকে নিয়ে মারধর করেন।