অটোরিকশায় ডাকাতি, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় উপজেলার আউলিয়াবাদ গ্রামের মঈনুল ইসলাম (২৫) ও তাঁর চাচাতো ভাই আবদুল মালেক আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে ডাকাতেরা মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। পরে তারা অটোরিকশার যাত্রীদের মারধর করে টাকাপয়সা ও মালামাল নিয়ে যায়।