অটোরিকশার চালক হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে আবদুল আজিজ (৪৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে আবদুল আজিজের স্ত্রী ইসলাম খাতুন এই মামলা করেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সরকার বলেন, মামলায় আবদুল আজিজের দুই ভাতিজা আবদুর রহিম ও মোহাম্মদ আজম উদ্দিন, ভাবি (রহিমের মা) ভুলু আকতার ও খালাতো ভাই আবদুল ওহাবের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দুই-তিনজনকে।
এদিকে নিহত আজিজের বড় ভাই মো. ইউনুচকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার ছেড়ে দিয়েছে পুলিশ।
গত ২৮ জুন রাতে আবদুল আজিজকে বাড়ির পাশে কুপিয়ে হত্যা করা হয়।