অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুই লঞ্চ মালিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত যাত্রী বহন ও অবৈধ উপায়ে টোল আদায় করার দায়ে ছোট লঞ্চের দুই মালিককে এবং এক টোল আদায়কারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া শাজাহান বাজার ঘাটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র রায় ও নৌ-নিরাপত্তা বিভাগের পরিদর্শক নাসিম আহমেদ। পুলিশ সদস্যরা তাঁদের সহযোগিতা করেন।
নাসিম আহমেদ জানান, ভেলুমিয়া শাজাহান বাজার থেকে বাউফল-ধুলিয়া নৌপথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছোট ছোট লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপার চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত এমভি মা হাজেরা ও এমভি নূরজাহানের কর্তৃপক্ষকে দুই হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া ভেলুমিয়া শাজাহান বাজার লঞ্চ ঘাটে বসে অবৈধ উপায়ে টোল আদায়ের দায়ে কাওসার গাজীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।