অতিরিক্ত যাত্রী বহন, পর্যটকবাহী দুটি জাহাজকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণক্ষমতার বেশি যাত্রী বহনের দায়ে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী দুটি পর্যটকবাহী জাহাজকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় টেকনাফের দমদমিয়া ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল এ অভিযান পরিচালনা করেন। এ সময় টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় অতিরিক্ত যাত্রী নিয়ে সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফিরে আসা এলসিটি কাজলকে ১৫ হাজার টাকা ও বে ক্রুজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে গত ২০ ডিসেম্বর এলসিটি কাজলকে ৬০ হাজার ও বে ক্রুজকে ১০ হাজারসহ জাহাজের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
জাহিদ ইকবাল বলেন, জাহাজ দুটি ধারণক্ষমতার দ্বিগুণ বেশি যাত্রী নিয়ে গতকাল সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এরপর বিকেলেও অতিরিক্ত যাত্রী নিয়ে টেকনাফে ফিরে আসে। ভবিষ্যতে অতিরিক্ত যাত্রী বহন করবে না বলে মুচলেকা দিয়েছে জাহাজ দুটির কর্তৃপক্ষ।