অধ্যক্ষকে পেটানোয় শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবার কাটাখালী এলাকার আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষকে পেটানোর দায়ে ওই কলেজের শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কাটাখালী পৌর বিএনপির সভাপতি। কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি অধ্যক্ষ জয়নাল আবেদিনকে মারপিট করেন সিরাজুল ইসলাম। এ ঘটনায় মতিহার থানায় অভিযোগ দেন অধ্যক্ষ। মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, সিরাজুলের নামে গত ৫ জানুয়ারি ভোটকেন্দ্র পোড়ানো ও অস্ত্র মামলা ছিল।