অধ্যাপক মাহবুব উল্লাহর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট মিলনায়তনে মওদুদ আহমদের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ছিল গতকাল। এতে আলোচক ছিলেন অধ্যাপক মাহবুব উল্লাহ। মিলনায়তন থেকে দুপুরে বের হওয়ার পর দুর্বৃত্তরা শারীরিকভাবে লাঞ্ছিত করে তাঁকে। ওই অবস্থাতেই তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যান। সেখানে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর সমাবেশ চলছিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তখন মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন। এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি l ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহর ওপর হামলা হয়েছে। আর এ ঘটনার বিচার
দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল শনিবার বেলা দেড়টার দিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের
একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান থেকে বেরোনোর পর মাহবুব উল্লাহর ওপর হামলা করে অজ্ঞাতপরিচয়
দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, অনুষ্ঠান শেষে মিলনায়তনের বাইরে এলে হঠাৎ
করে তিনজন দুর্বৃত্ত তাঁর ওপর চড়াও হয়, তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা হামলা চালিয়ে তাঁর
পোশাক ছিঁড়ে ফেলে। তিনি হামলাকারীদের চেনেন না। পরে আশপাশে থাকা লোকজন এগিয়ে গেলে
দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে মাহবুব উল্লাহ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে খালেদা জিয়ার
সমাবেশস্থলে যান। সেখানে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব
বাংলাদেশের মহাসমাবেশ চলছিল। এ সময় খালেদা জিয়া বলেন, ‘দেশে কেউ এখন নিরাপদ নয়। তাই
আমাদের ঘরে বসে থাকলে চলবে না। ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ করতে হবে।’ হামলাকারীদের
অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে
বুঝতে হবে, আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশেই এ হামলা হয়েছে।
পরে মাহবুব উল্লাহকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ
বিকেলে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনার নিন্দা জানান বিকল্পধারা
বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।