অধ্যাপক মুনতাসীর মামুনকে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিদের হুমকির কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন গত রোববার ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানার ওসি নুর-এ আযম প্রথম আলোকে বলেন, আনসারুল্লাহ বাংলা টিমসহ কয়েকটি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তাদের ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুনতাসীর মামুনকে হত্যার হুমকি দিচ্ছে। তাঁর নামে নানান মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মুনতাসীর মামুনকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।