অধ্যাপক শফিউল হত্যায় সন্দেহভাজন ছয়জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাব। এঁদের মধ্যে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আছেন বলে র্যাব দাবি করছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে এ তথ্য জানান।
র্যাবের দাবি, ঢাকা ও রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে এই ছয়জনকে আটক করা হয়েছে। এঁরা হলেন হত্যার মূল পরিকল্পনাকারী রাজশাহীর কাটাখালী পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মানিক, যুবদলের সদস্য পিন্টু, টোকাই বাবু, মামুন, কালু ও সবুজ।