অনিয়মের অভিযোগ, শিক্ষককে সাময়িক অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক অনিয়মের অভিযোগে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যবস্থাপনা কমিটি জানায়, ওই শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে ৮ ডিসেম্বর হিসাব নিরীক্ষাসংক্রান্ত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। কমিটি ১৫ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের আলোকে গতকাল এক জরুরি সভায় ওই শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।