অনিয়মের অভিযোগে ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মেসার্স আবদুল মালেক ট্রেডার্সের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ডিলার নিয়োগ করা হয় মেসার্স আবদুল মালেক ট্রেডার্সের মালিক আবদুল মালেককে। গতকাল সকালে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৪৬৮ জন কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু ওই ডিলার প্রত্যেক কার্ডধারীকে আড়াই থেকে তিন কেজি হারে চাল কম দিতে থাকেন। পরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ইউএনও বরাবরে অভিযোগ করেন।