প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে পৌর মেয়রসহ ১১ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মামলায় ঘুষ ও নানা অনিয়মের মাধ্যমে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
কোটালীপাড়ার কুরপালা মহল্লার বাসিন্দা সিফাত আহম্মেদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার কোটালীপাড়া সহকারী জজ আদালতে মামলাটি করেন। বাদী নিজেও নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
বাদীপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, আদালতের বিচারিক হাকিম মামুনুর রশিদ মামলাটি আমলে নিয়ে বিবাদীদের নামে সমন জারি করার আদেশ দিয়েছেন।
কোটালীপাড়া পৌরসভার পাম্পচালক পদে নানা অনিয়ম করে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে আদালতে মামলাটি করা হয়।