অনিয়মের দায়ে শিক্ষককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ভিন্ন ভিন্ন সেটের পরিবর্তে একই সেট সরবরাহ করার দায়ে আবদুল হক (৫২) নামের এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে কক্ষ পরিদর্শক থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ রোববার ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত শিক্ষক আবদুল হক স্থানীয় ডিকেএসকে আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক।

ইউএনও আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন জানান, আজ এসএসসির গণিত পরীক্ষায় উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫ নম্বর কক্ষে প্রথম চার সারির পরীক্ষার্থীদের গণিত বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষায় একই সেটের প্রশ্নপত্র সরবরাহ করেন। এ কারণে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।