অনিয়মের সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শিরিনা বেলহুর। গত বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এর সত্যতা পান উপসচিব শিরিনা।
এ সময় উপসচিব শিরিনা কোনো অবস্থাতেই যাতে সচ্ছল ব্যক্তিরা ওই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে না পারেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন। এ ছাড়া অনিয়মের অভিযোগে চাল বিতরণ স্থগিত রাখা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন, সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শিরিনা বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ইউএনও সাবিহা সুলতানা, উপজেলার সব ইউনিয়নের কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি, বিভিন্ন এলাকার উপকারভোগী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান। পরে তিনি ইউএনওর কার্যালয়ে সব ইউনিয়নের কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতির উপস্থিতিতে কর্মসূচির নীতিমালা অনুসরণের পরামর্শ দেন। অনিয়মের অভিযোগ ওঠায় উপজেলায় চাল বিতরণ স্থগিত রাখা হয়েছে। রোববারের (১৬ অক্টোবর) মধ্যে তালিকা যাচাই–বাছাই করে সংশোধনের পর বরাদ্দের চাল দেওয়া হবে।