অনুপ্রবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, বেলা সোয়া তিনটার দিকে ভারতের মুড়িখাওয়া সীমান্ত ফাঁড়ির ১০-১২ জন সশস্ত্র বিএসএফ সদস্য সীমান্তবর্তী সিদ্দিকনগর গ্রামে ঢুকে পড়েন। খবর পেয়ে তেঁতুলিয়া বিজিবি ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া একটি ওয়াকিটকি (ওয়্যারল্যাস সেট) উদ্ধার করে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন।