অনুমতি না নিয়ে ছাত্রলীগের মিছিল পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের একাংশ গতকাল রোববার কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মিছিল বের করে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১০ জন আহত হন।
মেয়াদোত্তীর্ণ ছাত্র কর্মপরিষদের (বাকসু) সাহিত্য সম্পাদক নূর আল আহাদ সাঈদীর বিরুদ্ধে করা একটি মামলা প্রত্যাহারের দাবিতে কলেজ ছাত্রলীগের একাংশ এ বিক্ষোভ মিছিল বের করে। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ ফেব্রুয়ারি রাতে বাকসুর ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। সেই থেকে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও বাকসুর সহসভাপতি মঈন তুষার এবং বাকসুর সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাতের অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছে।
এ হামলার ঘটনায় ফয়সাল বাকসুর সাহিত্য সম্পাদক নূর আল আহাদ সাঈদীসহ আটজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রথমে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। পরে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সমাজকল্যাণ দ্বিতীয় বর্ষের ছাত্র পলাশ ও ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র বাদল, রাসেল, বাবু, রাকিবসহ ১০ জন আহত হন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন বলেন, কিছু শিক্ষার্থী কলেজে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালায়। তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে