অনুমোদনহীন ওষুধ তৈরি করায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমোদন ছাড়া গরু মোটাতাজাকরণের ওষুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগে রাজধানীর দক্ষিণ মাতুয়াইলের একটি কারখানার তিনজনকে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ওই কারখানায় অভিযান চালায় র্যাব-১০, সঙ্গে ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা।
র্যাব জানায়, ১৬ জন পশুচিকিৎসক মিলে সাইফ এগ্রোভেট নামের ওই কারখানা গড়ে তুলেছেন। সেখানে ডিজি লাইফ, বুস্টার, রাইফভিট নামে তিন ধরনের ওষুধ তৈরি হচ্ছিল, যার কোনো অনুমোদন নেওয়া হয়নি। পরে র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সামাদ মিয়াকে দুই লাখ টাকা এবং কর্মী এম এম কে জীবন ও মো. আমিনুল ইসলামকে এক লাখ টাকা করে জরিমানা করেন।