অনৈতিক কাজে জড়িত থাকায় এসআই বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা বাহেরচর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার গত সোমবার বিকেলে তাঁকে বরখাস্ত করেন।
সাময়িক বরখাস্ত হওয়া এসআই মনিরুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, হাইমচরের নীলকমল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক বিধবার সঙ্গে তাঁর বাড়িতে ওই এসআইকে আপত্তিকর অবস্থায় আটক করেন এলাকাবাসী। পরে তাঁরা কাজি ডেকে এনে ওই নারীর সঙ্গে তাঁর বিয়ে পড়িয়ে দেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার শামসুন্নাহার তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
হাইমচর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পুলিশ সুপার তাঁকে সাময়িক বরখাস্ত করে চাঁদপুর পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।