অনৈতিক কাজের অভিযোগে নারীসহ ছাত্রলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ১ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ওই ১০ জনকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, আটক ১০ জনের মধ্যে নগরের পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ রয়েছেন। বাকি ৯ জনের মধ্যে ৫ জন আহাদের সহযোগী। এ ছাড়া অন্য চারজন নারী।

ওসি জাহিদুল কবির বলেন, নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার তিনতলার একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে, এমন খবর পায় পুলিশ। এ খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মহানগর অধ্যাদেশ অনুযায়ী, আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। তাঁদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।

আইনজীবীরা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যে অভিযোগ, তাতে মহানগর অধ্যাদেশ অনুযায়ী, তাঁদের একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা হতে পারে। জরিমানা না দিলে কারাগারে পাঠানোর বিধান আছে।