অন্তঃসত্ত্বা এক মেয়েকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক অন্তঃসত্ত্বা মেয়েকে গত বৃহস্পতিবার মারধর করা হয়েছে। মেয়েটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেয়েটির পরিবারের সদস্যরা বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় শরিফুল ইসলাম (৩২) নোহালী ইউনিয়নের নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শরিফুল মেয়েটির সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং বিয়ে করতেও অস্বীকৃতি জানান। এ অবস্থায় গত বৃহস্পতিবার মেয়েটি নিজেই শরিফুলের বাড়িতে যায়। শরিফুলের পরিবার তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে ওই দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
গতকাল শনিবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শফিকুর রহমান বলেন, মেয়েটি ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা। তার শরীরের একাধিক স্থানে মারধরের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।