অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিদগ্ধ সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম (১৮) গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। স্বজনদের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় নাজমাকে তার শ্বশুর, দেবর ও ভাশুর পুড়িয়ে মেরেছে।
বার্ন ইউনিটে গৃহবধূর বোন ফাহিমা আক্তার অভিযোগ করেন, গতকাল সকাল আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিসপুরে শ্বশুরবাড়িতে নাজমার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভায় এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তঁাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়। চিকিৎসক জানান, রাত নয়টায় নাজমার মৃত্যু হয়। তাঁর শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।
স্বজনেরা অভিযোগ করেন, আট মাস আগে মালয়েশিয়া-প্রবাসী ফয়েজ মিয়ার সঙ্গে নাজমার বিয়ে হয়। ফয়েজ গৃহবধূ নাজমাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নাজমার পৈতৃক সম্পত্তি ২২ লাখ টাকায় বিক্রি করায়। এই টাকা দিয়ে ফয়েজ তার ভাইদের জন্য মোটরসাইকেল, টিভি, আসবাবপত্র কিনে দেয়। গত ২২ মার্চ ফয়েজ গোপনে মালয়েশিয়ায় চলে যায়। এর প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির লোকজন নাজমার শরীরে আগুন দেয়।
গৃহবধূর বোন ফাহিমা আক্তার জানান, তাঁর বোন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল।