অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নূপুর আক্তারের (২২) মাথা থেকে কোমর পর্যন্ত ব্যান্ডেজে মোড়ানো। যন্ত্রণায় অস্ফুট আওয়াজ করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নূপুরের অভিযোগ, রোববার রাতে কুমিল্লার লাকসামের বাড়িতে স্বামী মো. ইসমাইল তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেন।
তবে ইসমাইলের পরিবারের দাবি, স্বামীর বিদেশে যাওয়া মেনে নিতে না পেরে নূপুর নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। ইসমাইল গতকাল সোমবার রাতে বাহরাইন যান।
নূপুরকে সকালে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
নূপুরের স্বজনেরা জানান, লাকসামে নূপুরের বাবা কাজী রহিমের গ্রিলের দোকান আছে। তিন বছর আগে নিজের পছন্দে লাকসামের বড়বাম গ্রামের ইসমাইলকে বিয়ে করেন নূপুর। নাহিদ নামে দুই বছর বয়সী তাঁদের একটি ছেলে রয়েছে।