অন্তঃসত্ত্বা হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় লাকী মজুমদার (২০) নামের আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর শরীর দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দিয়েছেন তাঁর স্বামী।
গত মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে উপাদী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বিষ্ণু আচার্যকে (৫০) গতকাল বুধবার আটক করেছে।
অন্তঃসত্ত্বা হওয়া িনয়ে দাম্পত্য কলহের জের ধরে স্বামী অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছেন বলে অভিযোগ করেছেন লাকী মজুমদার। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন।
গৃহবধূ অভিযোগ করেন, ‘আমি বাচ্চা নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত পাঁচ মাস ধরে বিষ্ণু ঝগড়াবিবাদ শুরু করে। খালি আমারে মইরা যাইতে বলে। মঙ্গলবার ভোরে আমি ঘুমের মধ্যে টের পাই, শরীর জ্বইলা যাইতেছে। আমার চিৎকারে আশপাশের লোকজন এলে বিষ্ণু পািলয়ে যায়।’
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুন্নবীর ভাষ্য, লাকীর বুক ও তলপেট ঝলসে গেছে। অ্যাসিড ছুড়ে তাঁকে ঝলসে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নিশ্চিত হতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বৈঠক হওয়ার কথা। তারপরই লাকীর চিকিৎসার পদ্ধতি ঠিক করা হবে।
লাকীর মা ভানু মজুমদার বলেন, দুই বছর আগে উপাদী ইউনিয়নের পল্লি চিকিৎসক বিষ্ণুর সঙ্গে লাকীর বিয়ে হয়। এর আগেও বিষ্ণুর আরেকটি বিয়ে হয়েছিল। সেই স্ত্রী মারা গেছেন। ওই ঘরে বিষ্ণুর দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাই লাকীর কোনো বাচ্চা হোক, তা চাইতেন না বিষ্ণু। ইউপি চেয়ারম্যান আলী আশ্রাফ বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না।’