অন্যের পরীক্ষা দিতে গিয়ে ধরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় অংশ নেওয়া ছয় ভুয়া পরীক্ষার্থীর প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরীক্ষা চলাকালে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান, নাইম আহমেদ, মনিরুজ্জামান ও ইমুবিন তসলিম ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, আবু বক্কর সিদ্দিকী ঢাকা কলেজ ও রবিউল ইসলাম মিরপুর বাঙলা কলেজের ছাত্র।