অপপ্রচারের অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় গঠনমূলক কাজের অপপ্রচার এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অন্যদের উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাওহিদ হাসান (২১), তানভির আহমেদ (১৮) ও ওমর ফারুক (২২)। র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যা ব-২-এর একটি দল গোপন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাওহিদ, তানভীর ও ওমর ফারুককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা সাইবার ও অনলাইন মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গঠনমূলক কাজের অপপ্রচার এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অন্যদের উদ্বুদ্ধ করে আসছিলেন।