প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার বিভাগের অনুমতি না নিয়ে ইউপি ভবনে বেসরকারি একটি ব্যাংকের শাখা স্থাপনের জন্য চুক্তি সম্পাদন করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা যুবদলের সহসভাপতি ফিরোজ হোসেনকে অপসারণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ইউএনও সোহরাব হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বরাত দিয়ে জানান, স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়া ইউপি ভবনের নিচতলায় বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা স্থাপনের জন্য ফিরোজ হোসেন তিন বছরের চুক্তি সম্পাদন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কোনো সদুত্তর না পেয়ে ইউপি চেয়ারম্যানকে অপসারণের আদেশ দেয়।