প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইনকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়েছে। তিনি উপজেলা জামায়াতের সেক্রেটারি। উপজেলা পরিষদের একাধারে পাঁচটি সভায় যুক্তিসংগত কারণ ছাড়াই অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ব্যক্তিগত শুনানিতে পরপর দুবার হাজির না হওয়ায় তাঁকে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ ও উপজেলা পরিষদ সংশোধন আইন, ২০১১-এর ধারা ১৩(২) অনুসারে সরকার জনস্বার্থে অপসারণের সিদ্ধান্ত নেয়।