অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের দায়েরগাং খাল থেকে চার লাখ টাকা মুক্তিপণের দাবিতে একটি নৌকাসহ চার জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গতকাল শুক্রবার ভোরে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের শাহাদাত শেখ (২৫), রশিদ গাজী (২২), শফিকুল ইসলাম ঢালী (২৬) ও খোকন গাজী (৪০)। সুন্দরবন থেকে ফিরে আসা জেলে কালিঞ্চি গ্রামের কওসার গাজী জানান, অপহৃত ব্যক্তিরাসহ তিনি বুধবার বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে গতকাল শুক্রবার ভোরে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য পরিচয়ে চাঁদার দাবিতে তাদের অপহরণ করা হয়।