অপহরণ করতে গিয়ে দুই তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক কিশোরীকে অপহরণ করার সময় গতকাল বুধবার দুই তরুণকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁদের তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌরসভার পীরবাড়ী গ্রামের মতিয়ার রহমান (২৩), আনোয়ার হোসেন (২০) ও আবদুল মতিন (২২) স্থানীয় এক মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। গতকাল বেলা তিনটায় ওই শিক্ষার্থী নাগেশ্বরী থেকে বাড়ি ফেরার পথে ভাসানী বাজার এলাকায় তাঁরা তার পথরোধ করেন। এ সময় তাঁরা ওই ছাত্রীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন মতিয়ার ও আনোয়ারকে আটক করে পিটুনি দেন। এ সময় মতিন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহকে জানান। বিকেল চারটায় বল্লভপুর ভাসানী বাজার এলাকায় ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেন।
আবু হায়াত মো. রহমতুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।