অপহরণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৃহস্পতিবার রাতে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার এজাহারভুক্ত আসামি সুকুমার হাওলাদারকে (৪২) পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সূর্যমণি গ্রামে। পুলিশ জানায়, গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে ফুসলিয়ে সূর্যমণি গ্রামের উজ্জ্বল ওঝা (১৯) মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা উজ্জ্বলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অন্যান্য আসামিকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।