অপহরণকারী চক্রের নারীসহ সাত সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া সাতজনকে গতকাল গণমাধ্যমের সামনে হাজির করে র‍্যাব l প্রথম আলো
গ্রেপ্তার হওয়া সাতজনকে গতকাল গণমাধ্যমের সামনে হাজির করে র‍্যাব l প্রথম আলো

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের নারীসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি হাতকড়া ও ডিবি লেখা লেমিনেটিং করা কাগজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপহরণকারী চক্রের দলনেতা মো. জসিম উদ্দিন, তাঁর সহযোগী নিপা বেগম, শহিদুল ইসলাম, সোহাগ হাওলাদার, সোহাগ মিয়া ও মনির মাতব্বর, সানাউল বেপারী। র্যা ব কর্মকর্তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে র্যা ব-১-এর একটি দল হজরত শাহজালাল বিমানবন্দর এলাকা ঘিরে ফেলে। তারা মাইক্রোবাসসহ অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করে র্যা ব-১-এর কার্যালয়ে নিয়ে যায়। র্যা বের জিজ্ঞাসাবাদে তাঁরা অপহরণ ও অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করেন। এ সময় তাঁদের কাছ থেকে হাতকড়া, পাগলা মলম, ডিবি লেখা লেমিনেটিং করা কাগজ, মোবাইল ফোন, সোনার অলংকার ও একটি অস্ত্র উদ্ধার করা হয়।
র্যা ব-১-এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, গত ২৮ আগস্ট র্যা ব-১-এর কাছে অভিযোগ আসে ডিবি পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র একজন মধ্যবয়সী নারী ও তাঁর ভাইকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণের ওই টাকা অপহৃত ব্যক্তিদের স্বজনদের বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়। এরপর র্যা ব-১-এর একটি দল অপহরণকারীদের আটক ও অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পদক্ষেপ নেয়। র্যা বকে না জানিয়েই অপহৃত ব্যক্তিদের পরিবার মুক্তিপণ দিলে তাঁরা ছাড়া পান। এরপরও র্যা ব প্রযুক্তির সহায়তা নিয়ে চক্রের সদস্যদের ধরতে তৎপর থাকে।
র্যা বের ওই কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে অপহরণকারী চক্রের দলনেতা জসিম বলেছেন, তাঁর দলের সদস্য নিপা যাত্রীবেশে মাইক্রোবাসে উঠে আগ্রহী ব্যক্তিদের যাত্রী হিসেবে ডেকে গাড়িতে ওঠাতেন। পরে তাঁদের জিম্মি করে ফেলা হতো। কেউ যাত্রী হিসেবে মাইক্রোবাসে উঠতে না চাইলে তিনি নিজেকে ডিবির সহকারী কমিশনার পরিচয় দিয়ে ও তাঁর সহযোগীরা ওয়াকিটকি ব্যবহার করে জোর করে লোজনকে গাড়িতে তুলতেন। এরপর বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন। এ ছাড়া অপহৃত ব্যক্তিদের সঙ্গে থাকা ক্রেডিট কার্ড দিয়ে মুক্তিপণ আদায় করতেন। এর আগেও তাঁরা কয়েকজনকে অপহরণ করে তাঁদের নির্যাতন করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন।
জিজ্ঞাসাবাদে জসিম ওই র্যা ব কর্মকর্তাকে আর বলেন, তাঁর মতো রাজধানীতে ডিবি পরিচয়ে অপহরণকারী আরও কয়েকটি দল সক্রিয় আছে। আগে জসিম ডিবির তথ্যদাতা হিসেবে কাজ করতেন।
র্যা বের কর্মকর্তারা বলেন, দলনেতা জসিমের বিরুদ্ধে মাদক, জালনোট তৈরি ও গাড়ি চুরিসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি কারাগার থেকে জামিনে বের হন। বর্তমানে দলনেতার নেতৃত্বে ডিবি পরিচয়ে তাঁর সহযোগীরা অপহরণ ও ছিনতাই করছেন। নিপাকে স্ত্রী পরিচয় দিয়ে জসিম রাজধানীর অদূরে টঙ্গীতে ভাড়া বাসায় থাকতেন।